ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

অদম্য মেধাবী সেই সালমানকে এবার চাকরি দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ২৬৫ Time View
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার কৃতি সন্তান সালমান মৃধা (১৬)। অদম্য মেধাবী সালমান এবার ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। জানা যায়, রাজমিস্ত্রির কাজ করে জিপিএ-৫ পাওয়া মেধাবী এই সালমান মৃধা (১৬) সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার ছেলে।
সালমানের বাবা মো. বিল্লাল মৃধা (৫০) অন্যের জমিতে কাজ করে যা পান তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। সালমান অন্যের জমিতে কাজ করে, রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করে সংসারের খরচ বহনের পাশাপাশি চালিয়ে গেছে পড়াশোনা।
এসএসসির ফলাফল প্রকাশের পর সালমানের কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তার পাশে দাঁড়ান ফরিদপুর জেলার মানবিক জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। সালমান ও তার ছোট ভাইয়ের পড়ালেখার ব্যয়ভার বহনসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক স্যার।
সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয় সালমান মৃধাকে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে খন্ডকালীন অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করেছেন। এ চাকরির সুবাদে সালমান পড়াশোনার পাশাপাশি নিজের ও পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবে। এছাড়া, সালমানের ছোট ভাইয়ের লেখাপড়া নির্বিঘ্ন করতে স্কুল ড্রেস তৈরি করিয়ে দেয়াসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন জেলা প্রশাসক ।
Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

অদম্য মেধাবী সেই সালমানকে এবার চাকরি দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

Update Time : ০৪:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩