ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হলো গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৫৪ Time View

অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হলো গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না।

তিনি আরো বলেন, মামলার শুনানির সময় ও আসামিদের হাতকড়া না পড়ানো নিয়ে সমালোচনা হচ্ছে এখন। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন, তিনি বলেছেন শুনানির জন্য সে সময় ৩ মাস দেয়া হয়েছিল। এখন শুধু ১ মাস দেয়া হয়েছে। তখন আসামিদের কাউকে হাতকড়া পড়ানো হয়নি, এখনো আসামিদের হাতকড়া পড়ানো হচ্ছে না।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হলো গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন

Update Time : ০৭:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪