ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।
বুধবার (৩০ অক্টোবর) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা। নেতারা দাবি করেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।
সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার।
Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: বিএনপি মহাসচিব

Update Time : ০১:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪