ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

পাকিস্তানকে আবার কড়া হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর বলেছেন, ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত। শনিবার (৩০ মে) ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারতবিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে। কদিন না যেতেই আবার ইসলামাবাদকে কড়া বার্তা সেনাপ্রধানের।বর্তমান পরিস্থিতিকে ‘শত্রুতার সাময়িক অবসান’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয় সেনা ও তিনটি শাখাতেই অপারেশন ২.০-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা আমাদের পারস্পরিক সমন্বয় জোরদার করার দিকটা বিবেচনা করছি।

পরবর্তী সংঘাতের জন্য নিজেদের আগাম প্রস্তুতি চলছে।তবে নবনিযুক্ত সেনাপ্রধান এ সময় পাকিস্তানের নাম সরাসরি নেননি।

সেই সঙ্গেই তিনি আরো বলেন, ‘রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই আমাদের সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

গেল ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি।

এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালায় ভারত।

তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বিমানবাহিনীর ঘাঁটি। এ ছাড়া ভারতীয় সেনা অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাকিস্তানি সৈন্য।
Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

Update Time : ০১:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬