ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ১৮৯ Time View

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। দেশে এখন কোনো সরকার নেই। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনুরোধ করব অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।

বেগম খালেদা জিয়া কবে রাজনীতির মাঠে আসবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি যখন সুস্থতা বোধ করবেন তখনই তিনি রাজনীতির মাঠে আসবেন।

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা অনুরোধ করেছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন। সবকিছু ঠিকঠাক করে তিনি চলে আসবেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মিজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি

Update Time : ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪