ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার একমাত্র ছেলে রাজ্য অসুস্থ হয়ে পড়েছে। এ কারণে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছেন এ নায়িকা।

রোববার (২ জুলাই) চিত্রনায়িকা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি জানান, অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য অসুস্থ।’

তবে ছেলের কী হয়েছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি নায়িকা। অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন রাখলেও এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি পরীমণির।

এদিকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার একমাত্র ছেলের অসুস্থতার খবর জানতে পেরে দ্রুত সুস্থতা কমনা করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি। পরে ২০২২ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আরও জানা যায়, তাদের সংসারে সন্তান আসছে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে ছেলে রাজ্য আসে। কিন্তু ছেলে জন্মের পর নানা কারণেই স্বামী-অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। আর বর্তমানে তারা আলাদা থাকছেন।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীমণি

Update Time : ০২:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩