ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আকস্মিক সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে

পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটিই তার প্রথম সফর।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে তিনি সৌদি গেছেন। শুক্রবার (১৯ মে) রাজধানী জেদ্দার আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

এ বছর আরব লীগের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে সৌদি আরব। এর মধ্যেই জেলেনস্কি দেশটি সফর করছেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শুক্রবার এক টুইটবার্তায় জেলেনস্কি লেখেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করেছি।

সৌদি আরবের সঙ্গে ক্রিমিয়া ও সাময়িক অধিকৃত অঞ্চলের রাজবন্দি, ইউক্রেনীয় জনগণের প্রত্যাবর্তন, শান্তিচুক্তি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

যদিও আরব লীগে জেলেনস্কির আসার কোনো পরিকল্পনা ছিল না। কারণ শনিবার (১৯ মে) জি-৭ জোটের সম্মেলনে অংশ নিতে তার জাপান যাওয়ার কথা রয়েছে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

আকস্মিক সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে

Update Time : ০১:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩