ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুইজন এবং ট্রেনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুরে তিতাস নদীর ২ নম্বর সেতু পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদ (র.) মাজারের বার্ষিক ওরস শুরু হয়েছে। তাতে যোগ দিতে রাতে রেললাইন দিয়ে হেঁটে অসংখ্য মানুষ মাজারে যাচ্ছিলেন। এর মধ্যে সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তিতাস নদীর ২ নম্বর রেলসেতুতে থাকা দুই জন কাটা পড়েন। এ ছাড়া সেতু থেকে পানিতে ঝাপ দেন কয়েকজন।

পরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের মধ্যে দুই জনের মরদেহ সেতুর নীচ থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে নিহতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওসি আসাদুল ইসলাম।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

Update Time : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩