ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

আগামী এক সপ্তাহ দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আগামী এক সপ্তাহ দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় দেশের হাওর এলাকাখ্যাত সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে।

চৈত্রের শেষ দিকে এসে তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় স্বস্তি দেখা গিয়েছে। সোম ও মঙ্গলবারও ঢাকাসহ সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ঝড়–বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার বিকেলে রাজধানীতেও আকাশ মেঘলা হয়ে আসতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ঝড়–বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের উজানে ভারতীয় অংশেও টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের উত্তর–পশ্চিমাঞ্চলের হাওর এলাকায় আরেক দফা বন্যা হতে পারে।

রবিবার রাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার। এরপর কিশোরগঞ্জের নিকলীতে ৪৮, নীলফামারীর ডিমলায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। অনেক স্থানে শিলাবৃষ্টি হয়েছে। বাতাসের গতি সবচেয়ে বেশি ছিল সৈয়দপুরে ৪৯ কিলোমিটার।

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

আগামী এক সপ্তাহ দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে

Update Time : ০৪:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২