ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ করবে ১৪ দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ২৬৪ Time View
বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ করবে ১৪ দল।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে ক্ষমতাসীন এ জোট।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সুলতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুন রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতারা।
সভায় ১৪ দলের নেতারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।
গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।
সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করার জন্য অগ্রিম অনুরোধ জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। সমাবেশে প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনার নির্দেশ দেন। এছাড়া প্রতিটি ওয়ার্ড থেকে ১৪ দলের ব্যানার নিয়ে সমাবেশে আসতে হবে।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ করবে ১৪ দল

Update Time : ০৪:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২