ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী ২৪ ডিসেম্বর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ২৭১ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় আগামী ২৪ ডিসেম্বর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিএনপিকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের জাতীয় কাউন্সিল একই দিনে হওয়ায় অনুগ্রহ করে ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করুন। সংঘাত উস্কে দেবেন না।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন, দলটি গণমিছিল কর্মসূচি ২২ ডিসেম্বরে এগিয়ে নিতে পারে বা স্থগিত করতে পারে।

মিছিলের নতুন তারিখ গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য বামপন্থী দলগুলোর একযোগে মিছিল কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। ২৪ ডিসেম্বরও জামায়াতে ইসলামীর গণসমাবেশ করার কথা ছিল।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্থগিত বলতে ডেট পিছিয়ে দেয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না।

কী কারণে পিছিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইদিন নাকি আওয়ামী লীগের কাউন্সিল। সে কারণেই।

এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগামী ২৪ ডিসেম্বর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২