ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

আজ এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৭৪ Time View

জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১ জানুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারির (২০২৫) সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হবে। এই দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার বিকেল ৩টায়।

এলপিজির দাম ঘোষণার পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে আজ।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছিল এবং সাত দফা বাড়ানো হয়েছিল। তবে ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজ এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

Update Time : ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫