ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এক নজরে বিশ্ব সংবাদ: ৬ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৭ আগস্ট ২০২৬ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান

আজ ঐতিহাসিক শান্তিচুক্তি করবে আজারবাইজান-আর্মেনিয়া, চার দশকের সংঘাতের অবসান

হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবে আজারবাইজান-আর্মেনিয়া। আজ শুক্রবার (৮ আগস্ট) দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এতে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। তার দাবি, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটবে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের। পোস্টে দুই দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দিবে আর্মেনিয়া। যা দেশটির নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও, বিদ্যুৎ-জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। এটি আজারবাইজানের অংশ হলেও এর সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিগতভাবে আর্মেনীয়। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

গেল চার দশকে অঞ্চলটি নিয়ে একাধিক দফায় যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী। এরপর গত মার্চে দেশ দুটির কর্মকর্তারা এক ঘোষণায় জানান, শান্তিচুক্তির একটি খসড়ায় উভয় দেশই সম্মতি দিয়েছে। ট্রাম্পের কথা অনুযায়ী, আজ অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক শান্তিচুক্তি।

Tag :

শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

আজ ঐতিহাসিক শান্তিচুক্তি করবে আজারবাইজান-আর্মেনিয়া, চার দশকের সংঘাতের অবসান

Update Time : ০৩:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫