ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

আজ চূড়ান্ত নিষ্পত্তি হবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৫৪ Time View

জায়েদ-নিপুনের পদ নিয়ে শুনানির নতুন দিন ধার্য

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে জায়েদ খান নাকি নিপুণ আক্তার আজকে শুনানি হওয়ার কথা ছিল গতকাল রোববার। তবে শুনানি এক দিন পিছিয়ে আজ সোমবার নির্ধারণ করেন আদালত। আজ চূড়ান্ত নিষ্পত্তি হবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

এর আগে শনিবার (৫ জানুয়ারি) নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। জায়েদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।

একইসাথে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেন আদালত।

প্রার্থিতা বাতিল করে দেয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান।

শুনানি শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেন।

পরে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আপিলের প্রেক্ষিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত বলে জানান।

তিনি আরো জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জায়েদ খান বা নিপুণ আক্তার কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

আজ চূড়ান্ত নিষ্পত্তি হবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক

Update Time : ০৪:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২