ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

আজ মহা নবমী; ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের আজ মহা নবমী। দুর্গাপূজার চতুর্থ দিনে আজ দেবীকে প্রাণভরে দেখবেন ভক্তকুল। মহা নবমীর এই দিনে প্রথা মেনে মণ্ডপে মণ্ডপে নবমীর বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেবী দর্শনের মধ্য দিয়ে পার করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। পুরোহিতদের মতে, মহা নবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এ ছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহা নবমীর বিহিত পূজা হবে।

জানা যায়, মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় মহা নবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায়ের সুর। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীদূর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর থেকে শুরুর পরের বছরের অপেক্ষা।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

আজ মহা নবমী; ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার

Update Time : ০৪:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩