ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

আজ রাজধানীতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৪ Time View

আজ রাজধানীতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। গত রোববার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তারিখ পিছিয়ে মঙ্গলবার নতুন তারিধ ধার্য করা হয়। দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান ‘নতুন বার্তা’ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের ‘নতুন বার্তা’ দেবেন। এছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে। দলের  ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী সাংগঠনিক বিভাগীয় শহরে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আজ রাজধানীতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি

Update Time : ০৭:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪