ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

আপনাদের কর্মকাণ্ডে জাতি উৎকণ্ঠিত, কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • ৫১০ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের জন্য হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত।

সোমবার আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

শুনানিকালে আদালত বলেন, ‘পুলিশকে কথা নয়, কাজে পটু হতে হবে। কে কোন দলের, কোন মতাদর্শের, সেটি বিবেচ্য বিষয় নয়। সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। পুলিশ যেন কারো জন্য ভীতিকর না হয়। তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বন্ধু হতে হবে। আপনি তো রাষ্ট্রপতি পদক পেয়েছেন, যথেষ্ট জ্ঞান আছে। এমন  কর্মকাণ্ড করবেন না (যাতে) নাগরিকেরা মনে করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনাদের কর্মকাণ্ডে জাতি উৎকণ্ঠিত।’ আদালত আরো বলেন, ‘পত্রপত্রিকায় যা দেখলাম, তাতে তো কুষ্টিয়ার অবস্থা খুবই ভয়ংকর।’

আবেদনে তানভীর আরাফাত বলেছেন, সেদিন তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। এ ধরনের ভুল আর কখনো হবে না।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

পুলিশ কর্মকর্তা এস এম তানভীর আরাফাতের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও আহমেদ ইশতিয়াক।

আইনজীবী আহমেদ ইশতিয়াক পুলিশ সুপারের লিখিত আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

লিখিত আবেদনে তানভীর আরাফাত বলেন, বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনো অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। এ ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যখ্যা দিতে গত ২০ জানুয়ারি পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করে হাইকোর্ট।

সেই সাথে এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে। এ সংক্রান্ত প্রকাশিত খবর নজরে আসার পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দিয়েছিলেন।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

আপনাদের কর্মকাণ্ডে জাতি উৎকণ্ঠিত, কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট

Update Time : ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১