ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের পানশির প্রদেশ দখলে নেয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের পানশির প্রদেশ দখলে নেয়ার দাবি করে সেখানে পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা। আফগানিস্তানের এ এলাকাটি শুধু তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেটিও এখন তালেবানের নিয়ন্ত্রণে গেল।

পানশিরের দখল নেওয়ার পর সেখানকার একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, তালেবানের সশস্ত্র সদস্যরা সেখানে পতাকা উড়াচ্ছেন।
যদিও তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এনআরএফের নেতা আহমেদ মাসুদ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, তালেবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবান দাবি করেছে, তারা এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পানশিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তালেবান। এতে দেখা যায়, পানশিরের গভর্নর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন তালেবান সদস্যরা।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে বলেছেন, পানশিরে প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করেছে। এ বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, তালেবান সরকার গঠনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৩টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তবে একমাত্র পানশির প্রদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এনআরএফের সঙ্গে তালেবানের সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান না এলে তালেবান পানশিরে আক্রমণ চালানোর পথ বেছে নেয়। কাবুল দখলের তিন সপ্তাহের বেশি সময় পর পানশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল তালেবান।
Tag :

Update Time : ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১