ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

আফগানিস্তানের পানশিরে ৬০০ তালেবান নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশেরের উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) শনিবার (৫ সেপ্টেম্বর) এমনটাই দাবি করেছে। খবর স্পুতনিকের।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটে বলেন, পানশেরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে।

এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে।

পানশের দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। উপত্যকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

আফগানিস্তানের পানশিরে ৬০০ তালেবান নিহত

Update Time : ০৬:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১