ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এ দুঃখ ঘোঁচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে

যার যত দাবি আছে, তা লিখিতভাবে অন্তর্বর্তী সরকারের স্ব স্ব দপ্তরে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দাবি আদায়ের নামে ঘেরাও কর্মসূচি দিয়ে কাজে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্বগ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এ দুঃখ ঘোঁচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে।
তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দেন। আপনাদের যত চাওয়া, তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে, আমরা অবশ্যই তা করবো। আমাদের ঘেরাও করে এ গুরুত্বপূর্ণ দিনগুলোতে কাজে বাধা দেবেন না।
প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে তাদের (দাবি-দাওয়া নিয়ে আন্দোলনকারী) বোঝান, তারা যেন তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এ দুঃখ ঘোঁচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে

Update Time : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪