ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএস দুটি রণতরী ফিলিস্তিনের হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করবে

ইসরায়েলে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দিয়েছে অপর যুদ্ধজাহাজ ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার ও এর স্ট্রাইক গ্রুপ। এ দুটি রণতরী ফিলিস্তিনের হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করবে।
রবিবার (১৫ অক্টোবর) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য দিয়েছে। তাদের লাইভ আপডেটে মার্কিন রণতরী ইসরায়েল পৌঁছানোর কথা বললেও কখন ও কোথায় এসে নোঙর করেছে সে তথ্য দেওয়া হয়নি।
এর আগে গাজা অঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির প্রস্তুতির পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরী ও এয়ার ফোর্সের ফাইটার জেট পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।
তার আগে গাজায় আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে সমন্বিত আক্রমণ করার ঘোষণা দেয় ইসরায়েল। ঘোষণা অনুসারে গাজার স্থলভাগে অভিযানও পরিচালনা করা হয়। প্রথম দফা এ আগ্রাসনকে ‘স্থানীয় অভিযান’ বলে অবিহিত করছে দেশটির সশস্ত্রবাহিনী।
ইসরায়েলি সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছে, পদাতিক ও সাঁজোয়াবাহিনীর সদস্যরা গাজার নির্ধারিত অঞ্চলগুলোয় অভিযান চালিয়েছে মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করতে।
Tag :

Update Time : ১১:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩