ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

ইউক্রেনকে এক লাখ ৮০ হাজার কামানের গোলা দেবে জার্মানি

ইউক্রেনকে এক লাখ ৮০ হাজার কামানের গোলা দেবে জার্মানি। কিয়েভে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে চেক প্রজাতন্ত্রের উদ্যোগের আওতায় এই অস্ত্র দেবে বার্লিন। এই পরিকল্পনার আওতায় জার্মানি ইউক্রেনকে ৫৭ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের সহায়তা প্রদান করবে। মঙ্গলবার (২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার দুই বছরেরও বেশি সময় পার হয়েছে।  এসময় কামানের গোলার সংকট নিয়ে চাপের মধ্যে রয়েছে দেশটি। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের এক হাজার কিলোমিটার বরাবর নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যাপকভাবে কামানের গোলা ব্যবহার করতে হচ্ছে ইউক্রেনীয় সেনাদের। ফলে ক্রমাগতই তা কমছে।

গত মাসে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনের জন্য ৪৭ কোটি ৮০ লাখ ইউরো সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন। তবে ওই সহায়তা প্যাকেজে চেক প্রজাতন্ত্রের উদ্যোগের আওতায় অস্ত্র সরবরাহ  অর্ন্তভূক্ত ছিল না।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘উভয় সহায়তার মোট মূল্য এক বিলিয়ন ইউরোর বেশি।’

তিনি বলেছেন, ‘চেক রিপাবলিকের এমন উদ্যোগে সাড়া দিয়েছে আরও কিছু দেশ। তারা ইউক্রেনের অস্ত্রের ইউরোপের বাইরে থেকেই আরও কয়েক হাজার কামানের গোলা সংগ্রহ করবে।’

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ৪০ শতাংশেরও বেশি অবদান হবে জার্মানির।

Tag :

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

ইউক্রেনকে এক লাখ ৮০ হাজার কামানের গোলা দেবে জার্মানি

Update Time : ০২:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪