ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে বার্লিন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে বার্লিন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে শুক্রবার জার্মানি এবং ফ্রান্স সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এই সফরের খবর এমন সময় এলো যখন পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রুশ বাহিনীকে আটকাতে প্রাণপণ চেষ্টা করছে ইউক্রেনের সেনারা।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

দেশটিতে মার্কিন সামরিক সহায়তা পৌঁছাতে কয়েক মাস ধরে বিলম্ব হওয়ায় জনশক্তি এবং গোলাবারুদ মজুদের ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। এরই মধ্যে এই অঞ্চল থেকে আংশিক সেনা প্রত্যাহারের গুঞ্জনও শোনা গেছে।

ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে স্থলাভিষিক্ত করার পর এটিই জেলেনস্কির প্রথম বিদেশ সফর। তখন সামরিক কমান্ডেরও রদবদল করেছেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছরের পা রাখতে চলেছে। তবে এখনও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বরং ইউক্রেনের একাধিক স্থানে নতুন করে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে বার্লিন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

Update Time : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪