ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে মিসাইল ব্যবস্থা স্থাপন করছে ব্রিটেন

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে মিসাইল ব্যবস্থা স্থাপন করছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, তারা স্কাই সেবার মিসাইল ব্যবস্থা স্থাপন করছে। একইসাথে তারা পোল্যান্ডে এক শ’ ব্রিটিশ সৈন্যকে মোতায়েন করেছে।

তিনি বলেন, ‘আমরা পোল্যান্ডে এক শ’ সৈন্য মোতায়েনসহ মধ্যম পাল্লার বিমান হামলা প্রতিরোধী স্কাই সেবার মিসাইল ব্যবস্থা স্থাপন করছি, যাতে করে আমরা পোল্যান্ডের পাশে দাঁড়াতে পারি, রাশিয়ার পরবর্তী যে কোনো আগ্রাসন থেকে তার আকাশকে রক্ষা করতে পারি।’

এর আগে গত ১৩ মার্চ পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ইয়াভরিভ সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়।

পোল্যান্ড সীমান্তের কাছে এই হামলাকে ওয়ারশ ’রাশিয়ার হুমকি’ বলে উল্লেখ করেছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : আলজাজিরা

Tag :

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে মিসাইল ব্যবস্থা স্থাপন করছে ব্রিটেন

Update Time : ০৫:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২