ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, আফ্রিকান শান্তি উদ্যোগের পাশাপাশি এ সম্পর্কিত চীনা প্রস্তাবও এর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

শনিবার তিনি এই মন্তব্য করেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

যুদ্ধ বিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।

শনিবার গভীর রাতের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে আপাতত তৎপরতা জোরদার করার কোনো পরিকল্পনা নেই।

সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। মূলত এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। এরপরই মস্কো কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল।

এদিকে গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে সাতটি দেশের নেতা ও প্রতিনিধিসহ একটি আফ্রিকান দল সাক্ষাৎ করার পরে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হলো।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

Update Time : ০৫:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩