ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ইউক্রেনের ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। আর এই পাল্টা আক্রমণে এক দিনেই ইউক্রেনের ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করে তারা। রুশ মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দোনেৎস্ক এবং দোনেৎস্কের দিকে ব্যর্থ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

এ সময় তাদের প্রতিহত করতে রুশ সেনা কমান্ডাররা সেনা, বিমান এবং কামান ব্যবহার করেন। আর তাদের সম্মিলিত হামলায় কমপক্ষে ৫০০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

এছাড়া পাঁচটি ট্যাংক, কয়েকটি সাঁজোয়া যান এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল পাল্টা আক্রমণে তারা প্রাথমিক অবস্থায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত সাতটি গ্রাম স্বাধীন করেছে। যদি এ অভিযানে আরও সেনা মোতায়েন করা হয় তাহলে আরও অঞ্চল স্বাধীন করা সম্ভব হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এর কয়েকদিনের মধ্যেই তারা দেশটির প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করে নেয়। তবে বছরের শেষ দিকে ইউক্রেনের বাহিনীর হামলার মুখে খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয় রাশিয়ার সেনারা। সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইউক্রেনের ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

Update Time : ০৫:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩