ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভূমি জুড়ে ছড়িয়ে পড়েছে এ দাবানল। ইতিমধ্যে দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে।

ডয়েচে ভেলে জানিয়েছে, টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন মিশে গেছে। তার আগুন প্রতিবেশী ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমলেও, ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। এ সময় বাইডেন জানান, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস করতে বলেছেন।

এই সপ্তাহে একজন ৮৩ বছরের বৃদ্ধা দাবানলের কারণে মারা গেছেন। এখনো দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি।

এদিকে, দেশটির বনবিভাগ জানিয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিস্তীর্ণ অঞ্চল পুড়িয়ে দাবানল এখন আতঙ্ক ছড়াচ্ছে কানাডায়। আগুন দ্রুত ছুটছে ওসোয়ুস শহরের দিকে। ইতিমধ্যেই ওসোয়ুস ও আশপাশের এলাকা খালি করার নির্দেশ জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে শুরু হয়ে কানাডা পর্যন্ত ছড়িয়ে পড়া দাবানলটির নাম দেয়া হয়েছে ঈগল ব্লাফ। যুক্তরাষ্ট্রে অন্তত ২০০০ হেক্টর এলাকা পুড়িয়ে এটি ওয়াশিংটন রাজ্য-সংলগ্ন সীমান্ত অতিক্রম করে কানাডায় প্রবেশ করে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

Update Time : ১২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪