ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইমরান খানের জামিইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছেনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (১৭ মে) ইমরান খানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে এক কর্মকর্তা ঘোষণা করেন, ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংস বিক্ষোভে জড়িতদের বিচার সামরিক আদালতে হবে।
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।
তবে ইমরান খানের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে আবেদন করার পর আদালত জামিনের মেয়াদ বাড়িয়ে দেন বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর গত বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।
পরদিন শুক্রবার দুপুরে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে নেওয়া হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ইমরান খানের জামিইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছেনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে

Update Time : ০৩:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩