ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ Time View

ইরাকের সাত প্রদেশে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

বিবিসির খবর বলছে, ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ওপর আঘাত হানা হয়েছে। গোষ্ঠীটির ভেতরে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা আধিপত্য বিস্তার অবস্থানে রয়েছে। পিএমএফ এক বিবৃতিতে গতকাল বুধবার সকালে হামলা ও হতাহতের তথ্যটি নিশ্চিত করে জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে হামলা হয়েছে।

এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, উত্তরের নিনেভেহ ও মধ্যাঞ্চলের দিয়ালায় সবচেয়ে মারাত্মক আক্রমণ হয়েছে। পিএমএফ এই হামলাকে ‘সন্ত্রাসী আক্রমণ’, ‘গুরুতর সীমালঙ্ঘন’ ও ‘ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত’ হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে ইরান এই হামলার ঘটনাকে ইরাকের বিরুদ্ধে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ওই মিলিশিয়াদের হামলা চালানোর নির্দেশনা দিয়েছিল। এ কারণেই তাদের ওপর আঘাত হানা হয়েছে।

সেন্টকমের দেওয়া তথ্যানুসারে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মূলত এর আগের ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশনায় পরিচালিত ড্রোন হামলার জবাব দিতেই ওই অভিযান চালানো হয়। ড্রোন আক্রমণ ‘অনাকাঙ্ক্ষিত’ ছিল এবং তা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করে তারা।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, আইআরজিসি ও তাঁর সন্ত্রাসী প্রক্সিরা যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া থেকে বাঁচতে চাইলে, তাদের হামলা চালানো বন্ধ করতে হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরাকের ভূখণ্ড থেকে সৌদির পূর্বাঞ্চল ও রিয়াদে তেল স্থাপনাকে লক্ষ্য করে গত সোমবার ও মঙ্গলবার হামলা চালায় ইরান সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

Update Time : ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬