ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

ইলন মাস্ক ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিচ্ছেন

টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক  ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিচ্ছেন।  তিনি নগদে এ অর্থ পরিশোধ করবেন।

টুইটার সংশ্লিষ্টদের বরাতে রয়টার্স জানায়, ইলন মাস্ক তার এই প্রস্তাবকে ‘সেরা ও চূড়ান্ত’ বলে মন্তব্য করেছেন। টুইটারের পরিচালনা পর্ষদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে।

সোমবার রাতে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার।

গত ১৪ এপ্রিল ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটার কিনে নেওয়ার ইচ্ছার কথা জানান। এর পরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানান, তারা ইলনের প্রস্তাবটি খতিয়ে দেখছেন।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্ক এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী। ৫০ বছর বয়সী এই উদ্যোক্তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার।

রয়টার্স জানায়, ইলন মাস্ক তার নিজের অর্থ দিয়েই টুইটার মালিকানা কিনবেন। এখানে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না। তবে টুইটার বা ইলন মাস্কের তরফ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া টুইটারের ‘ট্রল’ বন্ধ করতে ও বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন সার্ভিসে পরিবর্তন আনার ব্যাপারেও তার ভাবনার কথা জানিয়েছেন।

এর আগে ইলন মাস্ক বলেছেন, আরও উন্নতি ও মত প্রকাশের প্রকৃত প্ল্যাটফর্ম হয়ে উঠতে টুইটারকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

ইলন মাস্ক ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিচ্ছেন

Update Time : ০৫:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২