ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

ইসরাইলকে আন্তর্জাতিক আইনি ঝামেলা এড়াতে সাহায্য করতে গোপনে চুক্তি করেছে গুগল ও অ্যামাজন

ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছর ধরে গণহত্যা চালিয়েছে ইসরাইল। তাদের নৃশংস হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অপরাধের জন্য ইসরাইলকে আন্তর্জাতিক আইনি ঝামেলা এড়াতে সাহায্য করতে গোপনে চুক্তি করেছে সম্মত হয়েছে টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন।

প্লাস ৯৭২ ম্যাগাজিন, লোকাল কল এবং দ্য গার্ডিয়ানের এক তদন্ত অনুসারে, ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট ‘নিম্বাস’ চুক্তির আওতায় ইসরাইলকে ১২০ কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই দুই প্রযুক্তি জায়ান্ট। এ চুক্তির আওতায় তাদের উন্নত ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা পেয়েছে ইসরাইল। এতদিন গোপন থাকা এই চুক্তির নথিপত্র সম্প্রতি ফাঁস হয়েছে খোদ ইসরাইলের অর্থ মন্ত্রণালয় থেকে। ফলে এ চুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোনো বিদেশী আদালত ইসরাইলসংক্রান্ত তথ্য চাইলে তারা তা গোপনে ‘টিপ-অফ’ বা আগাম সতর্কবার্তা দিয়ে ইসরাইলকে জানিয়ে দেবে বলে গুগল ও অ্যামাজন এ চুক্তিতে সম্মত হয়েছিল। এই সঙ্কেত পাঠানো হতো ইসরাইলি শেকেলে প্রতীকী অর্থ প্রেরণের মাধ্যমে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের (প্লাস ১) কোড নির্দেশ করতে পাঠানো হতো ১ হাজার শেকেল, ইতালির (৩৯) জন্য ৩,৯০০ শেকেল, আর দেশ শনাক্ত করা না গেলে পাঠানো হতো ১ লাখ শেকেল।

চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে, ইসরাইল গুগল ও অ্যামাজনের যেকোনো সেবা ব্যবহার করতে পারবে, এমনকি সেটি যদি মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে; তবুও কোম্পানিগুলো ইসরাইলের অ্যাক্সেস বন্ধ করতে পারবে না।

এসব তথ্য এমন সময় প্রকাশিত হলো যখন ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি চলছে। এআই-চালিত টার্গেটিং, বায়োমেট্রিক নজরদারি ও ক্লাউডভিত্তিক তথ্য বিশ্লেষণের ব্যবহারের নতুন যে তথ্য ফাঁস হয়েছে, তা ইসরাইলের যুদ্ধাপরাধ প্রমাণের আশঙ্কা আরো জোরদার করেছে।

সূত্র : পার্সটুডে

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরাইলকে আন্তর্জাতিক আইনি ঝামেলা এড়াতে সাহায্য করতে গোপনে চুক্তি করেছে গুগল ও অ্যামাজন

Update Time : ০৩:১৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫