ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৩:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ উপলক্ষে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম অ্যালামনাই কনফারেন্স। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এইচ. এম. ইব্রাহিম আব্দুর রাজ্জাক। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ হাফেজ মুহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, তিনটি পর্বে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উদ্বোধনী পর্বে অতিথিদের বক্তব্য, স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে সকাল ১১টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা, সাবেক শিক্ষকদের সম্মাননা, পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্য থাকবে। সন্ধ্যায় বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামি সাংস্কৃতিক শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের।

আয়োজকেরা জানান, এ সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান, বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে স্থায়ী ও গতিশীল করতে ভবিষ্যতে একটি স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেশাদুল হাকিম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান মোল্লা, সাজসজ্জাবিষয়ক সম্পাদক ফজলুল হামিদ তামিম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব মাহমুদুল হাসান এবং অর্থ বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিমসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা সম্মেলন সফল করতে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

Update Time : ০৩:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬