ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ইসরায়েল ইরানে হামলা চালাক এটা চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েল ইরানে হামলা চালাক এটা চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।

এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার আশঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি ইরানে কোনো ইসরায়েলি হামলা দেখতে চান না।

ট্রাম্প বলেন, আমি মনে করি যতক্ষণ না একটি চুক্তি হবে, ততক্ষণ তারা কোনো পদক্ষেপ নিক। যে কোনো হামলা আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারে।

ট্রাম্প আরও বলেন, তিনি সংঘাত এড়াতে পছন্দ করবেন।

তবে শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ইসরায়েল ইরানে হামলা চালাক এটা চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Update Time : ০৩:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫