ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ইসরায়েলরে এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার দেশটির রাজধানী দামেস্কের কাছেই হামলার ঘটনা ঘটলো। শুক্রবার রাতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের কাছে থাকা সিরিয়ান সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের ওপর এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের মাউন্ট কাসিয়ুন, সুইদার গ্রামাঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মাসয়াফের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতে হামলা চালিয়েছে।

সংস্থাটি জানায়, এর আগে ইসরায়েলি বিমান দামেস্ক ও সুইডের গ্রামাঞ্চলে ছয়টি সামরিক স্থাপনায় হামলা চালায়।

এদিকে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদান বলেছেন, তার দেশের অগ্রাধিকার হলো সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা।

সূত্র: আল-জাজিরা

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ইসরায়েলরে এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা

Update Time : ০৩:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪