ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ঈদ কবে তা জানা যাবে বুধবার সন্ধ্যায়

এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিন নির্ধারিত হবে আগামীকাল বুধবার। এ উৎসবকে কেন্দ্র করে বুধবার বিকেল থেকেই শাওয়ালের চাঁদ দেখার জন্য অগণিত মুসলিম আকাশের দিকে তাকিয়ে থাকবেন। বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে বৃহস্পতিবার। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে শুক্রবার।

আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের দিন চূড়ান্ত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বুধবার মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ কিংবা ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। জানানো যাবে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করেও।

এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে গতবারের মতো এবারো ভিন্ন আবহে ঈদ উদযাপন করবে মুসলমানরা। ধর্ম মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত বছরের মতো এবারো ঈদগাহ অথবা খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক মসজিদেই একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে কারো সঙ্গে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। ঈদ উপলক্ষে করোনাকালীন ঈদ জামাত নিয়ে শিগগিরই নির্দেশনাসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, রমজানের শুরুতে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ২০ জনের বেশি মুসল্লী নিয়ে জামাত করা যাবে না।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

ঈদ কবে তা জানা যাবে বুধবার সন্ধ্যায়

Update Time : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১