ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঈদ যাত্রা: দীর্ঘ যানজটে নাকাল ঈদে ঘরমুখো মানুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৩৬৭ Time View

ঈদুল আজহাকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ ভিড় করছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে। রাতভর বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে ছুটছে ঈদে ঘরমুখো মানুষ। দীর্ঘ যানজটে নাকাল ঈদে ঘরমুখো মানুষ। রাত পোহালেই ঈদুল আজহা। যানজটে আটকে থাকা যাত্রীরা ঈদুল আজহার নামাজ বাড়িতে গিয়ে পড়তে পারবে কি না তাও জানেন না। অপর দিকে তীব্র স্রোতে তিন কিলোমিটার ঘুরে ফেরি পার হচ্ছে বাংলাবাজার।

এবারের ঈদ যাত্রা শুরু থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের ভোগান্তি সঙ্গী করেই উত্তরবঙ্গের মানুষের যাত্রা শুরু হয়। শেষ দিনে আজ মঙ্গলবারও এই ভোগান্তি থেকে ঘরমুখো মানুষের মুক্তি মেলেনি। আজ সকাল নয়টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করোটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে যানজটের কারণে যাত্রীদের নাকাল হতে হচ্ছে। ধীরগতিতে এবং থেমে থেমে চলাচল করছে সব ধরনের পরিবহন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, একেতো শেষ মুহূর্তে এ মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তারপর এরই মধ্যে এই মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটে। এসময় সড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি সরাতেও অনেক সময় লাগে। এইসব কারণে সোমবার রাত থেকে যানজট দীর্ঘ হয়। ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সড়কের ঢাকাগামী লেনে যানবাহনের দেখা কবে মিলবে। এই দিন একেবারেই ফাঁকা।

আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া হয়ে কালিয়াকৈর মহাসড়কেও যানবাহনের তীব্র চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হওয়া আহসান হাবীব রাত দশটায় আশুলিয়া বেড়িবাঁধে পৌঁছেন। এরপর রাতটা সড়কেই কেটে সকালে তিনি টাঙ্গাইল পৌঁছেন।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

ঈদ যাত্রা: দীর্ঘ যানজটে নাকাল ঈদে ঘরমুখো মানুষ

Update Time : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১