ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিক্ষার্থীসহ আরও শতাধিক মানুষ।

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং গণমাধ্যমকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন।

এ দুর্ঘটনায় পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক

Update Time : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫