ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

এক দিনে করোনাভাইরাসে ৩৯মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ৬৩৮ Time View

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়  দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) তাদের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ জন।

দুই মাসের মধ্যে   এক দিনে করোনাভাইরাস সর্বোচ্চ মৃত্যু।

গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এই সময়ে করোনায় ২১ জনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

শেষ ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

এক দিনে করোনাভাইরাসে ৩৯মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

Update Time : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০