ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে বিশ্ব সংবাদ: ১১ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, কয়েকশ যাত্রী জিম্মি
পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকশ যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) নিশ্চিত করেছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করেছে, তারা এখন ট্রেনটির নিয়ন্ত্রণে রয়েছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ট্রাম্পের শুল্কনীতিতে উপকৃত হতে পারে অস্ট্রেলিয়ার কৃষি খাত
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বিশ্ববাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করলেও অস্ট্রেলিয়ার কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাব্য সুবিধা বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ সুবিধা সঙ্গে সঙ্গেই মিলবে না।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ অর্থনীতি নিয়ে ট্রাম্পের ‘দিবাস্বপ্নে’ ভুগছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ মার্চ কংগ্রেসে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে রঙিন এক চিত্র এঁকেছিলেন। তার মতে, আমেরিকান ড্রিম এখন আগের চেয়ে আরও বড় এবং শক্তিশালী। শুল্ক আরোপের মাধ্যমে তিনি কর্মসংস্থান রক্ষা করবেন, যুক্তরাষ্ট্রকে আরও ধনী করে তুলবেন ও দেশকে সুরক্ষিত করবেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন।

মার্কিন পণ্য আমদানিতে শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি দেওয়া হয়নি: ভারত
কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত মার্কিন পণ্যের আমদানিতে আরোপ করা শুল্ক কমাতে রাজি হয়েছে। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, তারা আমেরিকান পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি।k

মস্কোতে রাতভর ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাজধানী মস্কো ও পাশ্ববর্তী অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বলা হচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় হামলা।

Tag :

এক নজরে বিশ্ব সংবাদ: ১১ মার্চ ২০২৫

Update Time : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫