ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ

ইসরায়েলি সেনাবাহিনী আরও হামলা চালানোর খবর নিশ্চিত করার পরই দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রাখে। শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অধিবেশন শেষে স্কাই নিউজ আরাবিয়ার মহাব্যবস্থাপক ও অধিবেশনের সঞ্চালক নদিম কোটেইচকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: ফরাসি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জ্বালানি স্বল্পতার কারণে ভারতে প্লেনের জরুরি অবতরণ

ইন্ডিগোর গৌহাটি-চেন্নাইয়ের একটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, ফ্লাইটটি জ্বালানি স্বল্পতার কারণে বিপদের সংকেত ‘মে-ডে’ পাঠায় এবং এর পরপরই দ্রুত বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ইরান সহজে পিছু হটবে না: নিরাপত্তা বিশ্লেষক

ইরান সহজে পিছু হটবে না ও চলমান সংঘাত দীর্ঘায়িত করে তার চিরশত্রু ইসরায়েলের আরও ক্ষতি করতে চায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক আফশোন ওস্তোভার।

সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না।

ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে সাঈদ ইজাদি নামে ইরানের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ শনিবার এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।

ইসরায়েলে আছেন বহু ভারতীয়, তাদের কাজ কী?

আমার ছয় বছরের মেয়েটাকে বহুদিন দেখিনি। ভেবেছিলাম সামনের মাসে বাড়ি যাব। কিন্তু ইরানের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। কবে যেতে পারব জানি না। ইসরায়েলের তেল আবিব শহর থেকে বিবিসিকে এসব কথা বলছিলেন রাঘবেন্দ্র নাইক। সেখানে তিনি কেয়ার গিভারের কাজ করেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা তিনি। কর্মসূত্রে তিনি ইসরায়েলে আছেন গত ১৩ বছর ধরে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতের কারণে উদ্বেগে রয়েছেন নাইক।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাতে ইরানের উত্তর-মধ্য প্রদেশ সেমনান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুন ২০২৫

Update Time : ০৩:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫