ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

এক নজরে বিশ্ব সংবাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য

ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যায় জার্মান সরকারের সমর্থনের প্রতিবাদে দেশটির বার্লিন শহরে বিক্ষোভ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘অল আইজ অন গাজা- স্টপ দ্য জেনোসাইড’ শীর্ষক শিরোনামে লক্ষাধিক নাগরিক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা

তুমুল জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

চালু হলো বিশ্বের উচ্চতম সেতু

চীনে বিশ্বের উচ্চতম সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তিন বছরের প্রকৌশল কীর্তির এই সেতুটি গুইঝৌ প্রদেশে নির্মিত হয়েছে, যেখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু অবস্থিত।

অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপোলের সক্ষমতা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে জোটের পুলিশ সংস্থা ইউরোপোলের বাজেট ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটি জানিয়েছে, ইউরোপে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলো ভেঙে দিতে ইউরোপোলের জন্য আরও বেশি পরিমাণ অর্থ, জনবল ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়।

আমাদের স্বনির্ভর হতে হবে: নরেন্দ্র মোদী

‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন যাতে তারা খাদি পণ্য ও স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র কিনে উৎসবের মৌসুমে ভারতের ঘরোয়া অর্থনীতিকে আরও শক্তিশালী করেন এবং দেশীয় উদ্যোক্তাদের প্রাণবন্ত করে তোলেন।

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন ‘দেশ ছেড়ে পালাবো না’

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা ওলি ঘোষণা দিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না ও বর্তমান সরকারের হাতে নেপাল তুলে দেবেন না।

ইসরায়েলের গণহত্যা শতাব্দী ধরে মনে রাখা হবে: মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ বছর ১০০ বছরে পা দিয়েছেন। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে চলেছেন।

রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা বন্ধ, বাল্টিক সাগরে বাড়লো ন্যাটোর উপস্থিতি

রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে, বাল্টিক সাগরে বেড়েছে ন্যাটোর উপস্থিতি।

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত এ আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট।

গাজায় কথিত ‘নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলা, নিহত আরও ৯১

গাজায় কথিত ‘নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলা হচ্ছে। এতে শনিবার (২৭ সেপ্টেম্বর) আরও অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে দখলদার বাহিনী।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৫

Update Time : ০২:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫