ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬

একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সদ্য বাতিল হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নম্বর বণ্টন সম্পর্কে কোনো ধারণা নেই। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আমি এ সম্পর্কে চিন্তাও করিনি। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার ফলে আমি এখনো চিন্তা করার সুযোগ পাইনি।

পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ দেয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মাথায় এখনো এটা ধরছে না।

তিনি বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিবো।

শিক্ষা উপদেষ্টা বলেন, একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনো সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারিনি। টেস্ট, প্রি–টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, অনেক জায়গায় বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেয়া হচ্ছে, সেটি দৃষ্টিকটু।

উপদেষ্টা বলেন, পরীক্ষা দিয়ে শিক্ষাক্রমে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। ২০২১ সালের আগের যে বইগুলো আছে সেগুলো ছাপানো হবে। সেখানে বইয়ের কিছু টেক্সট পরিবর্তন করা হবে। পয়েলা জানুয়ারির মধ্যে বই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে

Update Time : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪