ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পর্যন্ত ইসরায়েলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ সফলভাবে প্রতিহত করা হয়েছে।

রবিবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি বলেন, ‘ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে আমাদের প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত কার্যকর ছিল।

ফলে ইরানের থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ আমরা ভূপাতিত করতে সক্ষম হয়েছি।’প্রসঙ্গত, গতকাল শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৭৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

এখন পর্যন্ত ইসরায়েলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

Update Time : ১২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬