ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

এবার জাতিসংঘের আনা এক প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

একদিকে ইউক্রেনে ক্রমাগত হামলা চালিয়া যাচ্ছে রাশিয়া। অন্যদিকে তাদের আগ্রাসন রুখতে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার এই হামলার জেরে এবার জাতিসংঘের আনা এক প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জান যায়, ইউক্রেনে রুশ হামলার জেরে সৃষ্ট হওয়া মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ মার্চ) প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। এরপর বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। ভোটদান থেকে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া এবং ইরিত্রিয়া।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, ইউক্রেনের প্রস্তাবে রুশ বাহিনীর সহিংসতা বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের সাধারন পরিষদে প্রস্তাব পাশ হলেও সেটি মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই রুশ কর্তৃপক্ষের। ইউক্রেনে হামলা শুরুর সাত দিন পরই গত ২ মার্চ এমন আরেকটি প্রস্তাবও পাশ হয়েছিলো জাতিসংঘের সাধারণ পরিষদে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

এবার জাতিসংঘের আনা এক প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

Update Time : ০৫:২৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২