ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশের পর এবার এবার রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের নির্দেশনার পর ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে। খবর আল জাজিরার।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনীর নর্দান অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর ও দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে।

রাশিয়ার দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থার অধীনেই দেশটির দুটি বোমা বর্ষণকারী ডিভিশন রয়েছে।

অন্যদিকে ক্ষেপণাস্ত্র বাহিনী হলো রাশিয়ার সম্পূর্ণ একটি আলাদা বাহিনী। যারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারদর্শী।

এদিকে যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আলোচনা চলার সময়ই রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিল।

রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে আগেই খুব বেশি আশাবাদী ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন

Update Time : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২