ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

এবার লেবাননে স্বাস্থ্য ইউনিট ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, ৬ চিকিৎসাকর্মী নিহত

ছবি: হিউম্যান রাইট ওয়াচ

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবার লেবাননে স্বাস্থ্য ইউনিট ঘিরে হামলা চালিয়েছে দখলদার দেশটি। লেবাননের উত্তর-পূর্ব এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের এক পরিচালক নিহত এবং দক্ষিণে পাঁচজন প্যারামেডিক নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েল তাদের চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করার জন্য ‘সিরিজ যুদ্ধাপরাধ’ করছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গাজার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে চারজন চিকিৎসাকর্মী এবং দুই রোগীকে আহত করার পর গাজার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালে লড়াইয়ের ‘অবিলম্বে সমাপ্তি’ করার আহ্বান জানিয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এবার লেবাননে স্বাস্থ্য ইউনিট ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, ৬ চিকিৎসাকর্মী নিহত

Update Time : ০৩:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪