ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

সাংবাদিকদের লুকাশেঙ্কো বলেন, ‘প্রিগোজিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশ ভূখণ্ডে নেই।’ এর আগে গত ২৭ জুন তিনি বলেছিলেন, চুক্তির অংশ হিসেবে বেলারুশে এসেছিলেন প্রিগোজিন।

গত বছর ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা। কয়েক মাস আগে বাখমুত শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা। তবে বেশ কিছুদিন ধরেই অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রুশ সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন প্রিগোজিন। এ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান তিনি।

এমন পরিস্থিতিতে গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওই দিন রাতে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

এ সময় রুশ সরকার ও প্রিগোজিনের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল- প্রিগোজিনকে রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে হবে। চুক্তি অনুযায়ী তিনি বেলারুশে গিয়েছিলেন বলেও জানিয়েছিলেন লুকাশেঙ্কো।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন

Update Time : ০২:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩