ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ‘ডাবল মিউট্যান্ট’ ভ্যারিয়েন্ট শনাক্ত ভারতে

ভারতে করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ধরনটির বৈশিষ্ট্য হলো এরা দুইবার রূপান্তরিত হতে পারে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ ভাইরাস সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর দিন বুধবার কর্তৃপক্ষের এ তথ্য আরো উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জিনোম সিকোয়েন্সিং এবং মহারাষ্ট্র রাজ্যে পাওয়া নমুনাগুলোর বিশ্লেষণে ভাইরাসের এমন রূপান্তর পাওয়া গেছে, যা আগে পাওয়া নমুনাগুলোর সঙ্গে মেলে না।

ভারতের সবচেয়ে করোনা-উপদ্রুত অঞ্চল মহারাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে এটা স্পষ্ট করা হয়নি, সেখানে কিংবা অন্য কোনো রাজ্যে এরকম সংক্রমণের জন্য নতুন ধরনের ভাইরাস দায়ী কিনা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে ভিওসি এবং একটি নতুন দ্বৈত মিউট্যান্ট ভ্যারিয়েন্ট পাওয়া গেলেও এগুলো করোনার দ্রুত সংক্রমণের কারণ কিনা তা বলার মতো পর্যাপ্ত পরিমাণের তথ্য পাওয়া যায়নি।

ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস ভারতেও কয়েক জায়গায় পাওয়া গেছে।

বুধবার ভারতে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৪৭ হাজার ২৬২। গত বছরের নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত এটাই একদিনে সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা।

ভারতে মোট সংক্রমণের সংখ্যা এক কোটি ১৭ লাখ। তাদের সামনে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।গত ২৪ ঘণ্টায় ভারতে মৃতের সংখ্যা ২৭৫। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৪৪১ জন।

Tag :

Update Time : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১