ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

করোনার মাঝেও অকুতোভয় সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষকে করোনা বিষয়ে সঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার এবং গুজব রটানো প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে। সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন।
বুধবার (২ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দফতর থেকে অনলাইনে দুই দিনব্যাপী লিডারস ওয়েব সামিটে মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডি এ আলোচনার আয়োজন করে।

ড. হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর একটি সর্বোচ্চ ঘনবসতির দেশ। এ সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে যেমন করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, তেমনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনও সংকট হতে দেননি। শুধু তা-ই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বের হাতেগোনা ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।’

করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘মানুষকে করোনার বিষয়ে ঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার এবং গুজব রটানো প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। শত শত গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুকেও বরণ করেছেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন।’

এআইবিডি পরিচালক ফিলোমেনা নানাপ্রাগাসামের সভাপতিত্বে ‘মহামারির তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনায় আরও অংশ নেন- মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া মন্ত্রী দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ, নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ, ফিলিপাইনের তথ্যমন্ত্রী জোসে রুপার্টো মার্টিন আন্দানার এবং কম্বোডিয়ার তথ্য উপমন্ত্রী ড. সক প্রাসিথ।
Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

করোনার মাঝেও অকুতোভয় সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

Update Time : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১