ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় একদিনের সংক্রমণে ভারতের বিশ্বরেকর্ড

পুরো বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা পরিস্থিতি। ভারতেও এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার বেশ উদ্বেগজনক। দেশটিতে একদিনে সোয়া লাখের বেশি আক্রান্ত হয়েছে, যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ সংক্রমিত হয়নি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের পরিসংখ্যান আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেল। বুধবার এক লাখ ১৫ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মৃত্যু হয়েছিল ৬৩০ জনের, যা নভেম্বরের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন মারা যাওয়া ৬৮৫ জন নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

এসব পরিসংখ্যান ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত।

Tag :

করোনায় একদিনের সংক্রমণে ভারতের বিশ্বরেকর্ড

Update Time : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১